যাকাত তহবিল

কুরআন নির্দেশিত সঠিক খাতে (ফকীর, মিসকীন ইত্যাদি) আপনার যাকাতের অর্থ বিশ্বস্ততার সাথে বিতরণের একটি নির্ভরযোগ্য মাধ্যম।

এই উদ্যোগ যেভাবে ভূমিকা রাখছে:

লক্ষ্য ১ সঠিক খাতে যাকাত বণ্টন নিশ্চিত করা।
লক্ষ্য ২ দরিদ্রদের স্বাবলম্বী করা।
লক্ষ্য ৩ অসহায়দের চিকিৎসা ও সাহায্য প্রদান।

"রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন, অতঃপর সে তার যাকাত আদায় করল না, কিয়ামতের দিন তার সম্পদকে একটি বিষধর সাপের রূপ দেওয়া হবে..." (সহীহ বুখারী)"

প্রজেক্টে অংশ নিন
যাকাত তহবিল

প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত

যাকাত ইসলামের অন্যতম একটি রুকন। সঠিক খাতে যাকাত আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর ফরজ। দারুসসুন্নাহ ফাউন্ডেশন অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনাদের যাকাতের অর্থ সংগ্রহ করে কুরআন নির্দেশিত সঠিক খাতে (দরিদ্র, মিসকীন ও অন্যান্য হকদারদের মাঝে) বিতরণ করে থাকে।

আল-কুরআন:

"إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ"

"যাকাত তো কেবল ফকীর, মিসকীন, যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী, যাদের চিত্ত আকর্ষণ করা প্রয়োজন তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।"
(সূরা আত-তাওবাহ: ৬০)

আল-হাদিস:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন, অতঃপর সে তার যাকাত আদায় করল না, কিয়ামতের দিন তার সম্পদকে একটি বিষধর সাপের রূপ দেওয়া হবে..."
(সহীহ বুখারী)

আমাদের লক্ষ্য:

  • কুরআন নির্দেশিত সঠিক খাতে যাকাতের অর্থ বণ্টন নিশ্চিত করা।
  • দরিদ্র ও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করা।
  • চিকিৎসাহীন রুগীদের চিকিৎসা খরচ বহন করা এবং অসহায় বিধবাদের সাহায্য করা।

আপনার যাকাত সঠিকভাবে আদায় করুন এবং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটান। দারুসসুন্নাহ ফাউন্ডেশন আপনার যাকাত সঠিক স্থানে পৌঁছানোর একটি বিশ্বস্ত মাধ্যম।

আসুন একসাথে হাসি ফোটাই

আপনার অনুদানের মাধ্যমে সমাজ বদলের এই যাত্রায় আজই শরিক হোন। আপনার দান হতে পারে দুস্থ মানুষের উপার্জনের অবলম্বন।

বিকাশ/নগদ মার্চেন্ট: 01731-819785
(বিকাশে ১.৫% এবং নগদে ১% ক্যাশ আউট চার্জ প্রযোজ্য)