কুরবানি প্রজেক্ট

অসচ্ছল পরিবার ও এতিম শিক্ষার্থীদের মাঝে কুরবানির আনন্দ পৌঁছে দিতে এবং ধর্মীয় বিধান পালনে আমাদের এই উদ্যোগ।

এই উদ্যোগ যেভাবে ভূমিকা রাখছে:

লক্ষ্য ১ সুন্নাহসম্মত উপায়ে পশু ক্রয় ও কুরবানি সম্পন্ন করা
লক্ষ্য ২ অসহায় পরিবারগুলোর মাঝে মাংস বিতরণ করা
লক্ষ্য ৩ এতিম শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা

"রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "কুরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে অন্য কোনো আমল আল্লাহর নিকট অধিক প্রিয় নয়..." (তিরমিযী)"

প্রজেক্টে অংশ নিন
কুরবানি প্রজেক্ট

প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত

কুরবানি ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিআর বা ইবাদত। দারুসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা প্রতি বছর দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ পরিবার এবং আমাদের মাদ্রাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কুরবানির মাংস বিতরণ করে আসছি। এর মাধ্যমে একদিকে যেমন মহান আল্লাহর নির্দেশ পালন ও পশুর কুরবানি সম্পন্ন হয়, অন্যদিকে সমাজের অবহেলিত মানুষের মুখে ঈদের আনন্দ ও পুষ্টিকর খাদ্যের জোগান সম্ভব হয়।

আল-কুরআন:

"لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ"

"আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া।"
(সূরা আল-হাজ্জ: ৩৭)

আল-হাদিস:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "কুরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে অন্য কোনো আমল আল্লাহর নিকট অধিক প্রিয় নয়... আর কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।"
(তিরমিযী)

আমাদের লক্ষ্য:

  • সুন্নাহসম্মত উপায়ে পশু ক্রয় এবং কুরবানি সম্পন্ন করা।
  • দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের চরম দরিদ্র পরিবারগুলোর মাঝে সমতার ভিত্তিতে মাংস বিতরণ করা।
  • মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করা।

আসুন, আমাদের কুরবানির একটি অংশ বা সম্পূর্ণ পশুর অংশ এই মহৎ প্রকল্পে উৎসর্গ করে আর্তমানবতার সেবায় এগিয়ে আসি। আপনার দেওয়া অনুদান সরাসরি কুরবানির পশু ক্রয় এবং অসহায় মানুষদের মাঝে বিতরণের জন্য ব্যয় করা হবে।

আসুন একসাথে হাসি ফোটাই

আপনার অনুদানের মাধ্যমে সমাজ বদলের এই যাত্রায় আজই শরিক হোন। আপনার দান হতে পারে দুস্থ মানুষের উপার্জনের অবলম্বন।

বিকাশ/নগদ মার্চেন্ট: 01731-819785
(বিকাশে ১.৫% এবং নগদে ১% ক্যাশ আউট চার্জ প্রযোজ্য)