মাহে রমজান প্রজেক্ট

রমজান মাসে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও অসহায় মানুষের জন্য ইফতার ও সেহরির ব্যবস্থা।

এই উদ্যোগ যেভাবে ভূমিকা রাখছে:

লক্ষ্য ১ এতিম শিক্ষার্থীদের ইফতার ও সেহরির ব্যবস্থা
লক্ষ্য ২ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ
লক্ষ্য ৩ দরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী প্রদান

"রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমান সওয়াব পাবে..." (তিরমিযী) রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমান সওয়াব পাবে..." (তিরমিযী)"

প্রজেক্টে অংশ নিন
মাহে রমজান প্রজেক্ট

প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত

পবিত্র মাহে রমজান বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে একটি নেক আমলের সওয়াব ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। দারুসসুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবারও রমজানে অসহায়, দুস্থ মানুষ এবং মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার ও সেহরির আয়োজন করেছে।

আল-কুরআন:

"شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ"

"রমজান মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।"
(সূরা আল-বাকারাহ: ১৮৫)

আল-হাদিস:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমান সওয়াব পাবে; এতে রোজাদারের সওয়াব বিন্দুমাত্র কমানো হবে না।"
(তিরমিযী)

আমাদের লক্ষ্য:

  • মাদ্রাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের প্রতিদিনের ইফতার ও সেহরির ব্যবস্থা করা।
  • রাস্তাঘাটে থাকা অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা।
  • দরিদ্র পরিবারে রমজানের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া।

আপনার যাকাত, ফিতরা অথবা সাধারণ দান থেকে এই রমজান প্রজেক্টে অনুদান দিয়ে অসংখ্য রোজাদারের মুখে হাসি ফোটাতে পারেন এবং অফুরন্ত সওয়াবের অংশীদার হতে পারেন। নিচে দেওয়া প্যাকেজগুলো থেকে আপনি আপনার সুবিধামতো অনুদান প্রদান করতে পারেন।

আসুন একসাথে হাসি ফোটাই

আপনার অনুদানের মাধ্যমে সমাজ বদলের এই যাত্রায় আজই শরিক হোন। আপনার দান হতে পারে দুস্থ মানুষের উপার্জনের অবলম্বন।

বিকাশ/নগদ মার্চেন্ট: 01731-819785
(বিকাশে ১.৫% এবং নগদে ১% ক্যাশ আউট চার্জ প্রযোজ্য)