মাদ্রাসা ও জমি ক্রয় প্রজেক্ট
মাদ্রাসা প্রতিষ্ঠা এবং তার জন্য জমি ক্রয়ের উদ্দেশ্যে দারুসসুন্নাহ ফাউন্ডেশনের একটি মহৎ উদ্যোগ।
এই উদ্যোগ যেভাবে ভূমিকা রাখছে:
"রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যখন মানুষ মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়, তিনটি জিনিস ছাড়া: সদকায়ে জারিয়া..." (সহীহ মুসলিম)"
প্রজেক্টে অংশ নিন
অনুদান প্যাকেজ
প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত
দারুসসুন্নাহ ফাউন্ডেশনের অধীনে একটি আধুনিক ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে আমরা জমি ক্রয় এবং মাদ্রাসা নির্মাণের একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছি। এই মাদ্রাসায় শিক্ষার্থীরা বিশুদ্ধ ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
আল-কুরআন:
"مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ"
"যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি শস্যবীজ, যা থেকে সাতটি শীষ জন্মায়, প্রত্যেক শীষে থাকে একশ দানা। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।"
(সূরা আল-বাকারাহ: ২৬১)
আল-হাদিস:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যখন মানুষ মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়, তিনটি জিনিস ছাড়া: সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা উপকৃত হওয়া যায়, অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে।"
(সহীহ মুসলিম)
আমাদের লক্ষ্য:
- মাদ্রাসার জন্য একটি স্থায়ী জমি ক্রয় করা।
- দ্বীনি শিক্ষার প্রসারে একটি আধুনিক ক্যাম্পাস তৈরি করা।
- দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা।
মাদ্রাসা নির্মাণ একটি সাদাকায়ে জারিয়া। যতদিন এই মাদ্রাসায় কোরআন ও সুন্নাহর শিক্ষা চলবে, ততদিন আপনি এর সওয়াব পেতে থাকবেন। আপনার সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে এই মহতী উদ্যোগে শরিক হোন।
আসুন একসাথে হাসি ফোটাই
আপনার অনুদানের মাধ্যমে সমাজ বদলের এই যাত্রায় আজই শরিক হোন। আপনার দান হতে পারে দুস্থ মানুষের উপার্জনের অবলম্বন।
(বিকাশে ১.৫% এবং নগদে ১% ক্যাশ আউট চার্জ প্রযোজ্য)