বন্যা ত্রাণ ও পুনর্বাসন প্রজেক্ট

বন্যার্তদের জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা এবং ঘরবাড়ি পুনর্নির্মাণে দারুসসুন্নাহ ফাউন্ডেশনের পাশে দাঁড়ান।

এই উদ্যোগ যেভাবে ভূমিকা রাখছে:

লক্ষ্য ১ জরুরি শুকনো খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ
লক্ষ্য ২ মেডিকেল ক্যাম্প ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ
লক্ষ্য ৩ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার ও পুনর্বাসন সহায়তা

"রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি কোন মুমিনের পার্থিব কষ্টসমূহের একটি কষ্ট দূর করে দেবে..." (সহীহ মুসলিম)"

প্রজেক্টে অংশ নিন
বন্যা ত্রাণ ও পুনর্বাসন প্রজেক্ট

প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত

হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ যখন পানিবন্দী এবং আশ্রয়হীন হয়ে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ধর্মীয় দায়িত্ব। দারুসসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বন্যার্তদের মাঝে জরুরি উদ্ধার কার্যক্রম, শুকনো ও রান্না করা খাবার বিতরণ, বিশুদ্ধ পানি ও ঔষধ সরবরাহ এবং পরবর্তী ধাপে ঘরবাড়ি সংস্কারে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছি।

আল-কুরআন:

"وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا"

"এবং যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করল, সে যেন সমস্ত মানুষের জীবন রক্ষা করল।"
(সূরা আল-মায়িদাহ: ৩২)

আল-হাদিস:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্টসমূহের একটি কষ্ট দূর করে দেবেন, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্টসমূহের একটি কষ্ট দূর করে দেবেন।"
(সহীহ মুসলিম)

আমাদের লক্ষ্য:

  • বন্যাদুর্গত এলাকায় জরুরি শুকনো খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া।
  • অসুস্থ ও আহত বন্যার্তদের জন্য মেডিকেল ক্যাম্প ও প্রয়োজনীয় ঔষধ নিশ্চিত করা।
  • পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনে সহায়তা প্রদান।

আপনার যাকাত, ফিতরা অথবা সাধারণ দান থেকে এই বন্যা ত্রাণ তহবিলে অনুদান দিয়ে বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন। আপনার সামান্য সহানুভূতি ও সহায়তা বাঁচিয়ে দিতে পারে হাজারো বিপন্ন জীবন।

আসুন একসাথে হাসি ফোটাই

আপনার অনুদানের মাধ্যমে সমাজ বদলের এই যাত্রায় আজই শরিক হোন। আপনার দান হতে পারে দুস্থ মানুষের উপার্জনের অবলম্বন।

বিকাশ/নগদ মার্চেন্ট: 01731-819785
(বিকাশে ১.৫% এবং নগদে ১% ক্যাশ আউট চার্জ প্রযোজ্য)